প্রকাশিত: Thu, Dec 14, 2023 2:33 PM
আপডেট: Thu, Oct 22, 2026 3:59 AM

[১] বশেমুরকৃবিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

এ এইচ সবুজ, গাজীপুর: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) আইকিউএসি আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ‘অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যার’ বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

[৩] প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

[৪] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোতাহার হোসেন। উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বশেমুরকৃবি ইতিমধ্যে টানা তৃতীয়বার এপিএ বাস্তবায়ন ও মূল্যায়নে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে। এটি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি গর্বের বিষয়।

[৫] সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনব্যাপী প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষন পরিচালনা করেন আইকিউএসির প্রাক্তন পরিচালক ও বর্তমান পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. আবিয়ার রহমান।

[৬] সিটিজেন চার্টারের আওতাভূক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার এবং বিভাগীয়/শাখা প্রধানগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।